বারুইপুর পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল হিসেবে তুলে ধরে কাজ শুরু হবে, চন্দ্রিমা - The News Lion

বারুইপুর পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল হিসেবে তুলে ধরে কাজ শুরু হবে, চন্দ্রিমা

 


দি নিউজ লায়নঃ  বারুইপুর পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল হিসেবে তুলে ধরে কাজ শুরু হবে। আগামী ১৫ আগস্ট থেকে বারুইপুর পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল হিসেবে তুলে ধরে কাজ শুরু হবে, এমনই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বারুইপুর পুরসভায় ভিজিটে আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ অন্যরা।


 এদিনের বৈঠকে পুরসভার প্রশাসক থেকে মন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। ১৭টি ওয়ার্ডের জঞ্জালগত সমস্যা, পানীয় জলের সমস্যা, পুরসভার কর্মীদের স্থায়ীকরন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুরসভার অধীন ময়লাপোতা  এলাকায় ডাম্পিং গ্রাউন্ডেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করা হবে। প্ল্যাস্টিক ও সার আলাদা করে সারকে বাজারজাত করা হবে। পুরসভার জনসংখ্যা অনুপাতে কর্মী সংখ্যা কম থাকায় জঞ্জাল তোলাতে সমস্যা, পানীয় জলের সমস্যা সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন, আরও দুটি গাড়ি দেওয়া হবে জঞ্জাল তোলার ক্ষেত্রে।


 ডাম্পিং গ্রাউন্ড পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হবে। এছাড়া পানীয় জলের সমস্যায় দাবি মত ৬ টি বুস্টার পাম্প দেওয়া হবে। মন্ত্রীর কাছে আর্জি জানানো হয় কলকাতা থেকে পরিশোধিত যে জল পাইপের মাধ্যমে সোনারপুর আসছে সেই জল যদি বারুইপুর পর্যন্ত দেওয়া হয়। এদিন মন্ত্রী বলেন, সার্বিক ভাবে সব পুরসভাতেই টিম নিয়ে ভিজিট করা হচ্ছে। সফট, লং, মিড টার্ম ভাগ করে নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। এখানে সমস্যা শোনা হয়েছে। সমাধানের চেষ্টা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.